ওজন কমাতে লাভ মেকিং-এর জুড়ি মেলা ভার


আয়নার সামনে দাঁড়িয়ে রোজ নিজের বেড়ে চলা মেদ নিয়ে চিন্তিত? বিশেষজ্ঞরা কিন্তু ওজন কমিয়ে রোগা হওয়ার এক দুর্দান্ত টোটকা খুঁজে পেয়েছেন। মানবদেহের ‘অক্সিটোসিন’ হরমোনটিকে বলা হয় ‘ভালোবাসার হরমোন’। নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তে এই হরমোন নিঃসৃত হয়। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এই হরমোন পুরুষের ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করতে পারে।


এমনকি জাঙ্ক ফুড থেকেও দেহে যে ক্যালোরি জমে, তার মাত্রাও কমিয়ে দিতে পারে এই হরমোন। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের এক দল গবেষক পুরুষের ওজন কমানোর নিয়ে এই গবেষণা চালান। সমীক্ষার জন্য কয়েকশো স্বাস্থ্যবান পুরুষকে বেছে নেওয়া হয়। এদের প্রত্যেকের দেহে কৃত্রিম উপায়ে অক্সিটোসিন হরমোন ঢোকানো হয়।

এর এক ঘণ্টা পর তাদের স্বাস্থ্যকর খাবার খেতে দেওয়া হয়। পরে দেখা যায়, যারা অক্সিটোসিন হরমোন নিয়েছিলেন, তাদের দেহ কম ক্যালোরি গ্রহণ করেছে। এই হরমোন গ্রহণকারীদের দেহে গড়ে ১২২ ক্যালোরি কম পাওয়া গেছে এবং ফ্যাটও ৯ গ্রাম করে কম মেলে। পাশাপাশি তাদের দেহের বিপাক ক্রিয়াও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অক্সিটোসিন গ্রহণকারীদের দেহে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি।
প্রধান গবেষক এলিজাবেথ লসন বলেন, আমাদের পরীক্ষার ফলাফল সত্যিই অবাক করেছে।পুরুষের ওজন কমাকে অক্সিটোসিনকে কার্যকর করা যায় কি না তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন। পাশাপাশি নারী দেহেও একইরকম ফলাফল দেখা যায় কি না তাও দেখা দরকার।

Also See:





0 Comment "ওজন কমাতে লাভ মেকিং-এর জুড়ি মেলা ভার"

Post a Comment