এটি নারীদের মাল বলা নিয়ে ফেসবুকে এক ব্যক্তির সমালোচনার জবাব। বাংলাদেশের নারীদের রাস্তায় পথ চলতে, বন্ধুদের আড্ডায়, নারীবিহীন পুরুষ আড্ডায় মাল বলে গালি দেয়া খুবই প্রচলিত। আর এই দেশে নারীকে অসম্মান করলে অর্থাৎ যে পুরুষ অসম্মান করে তারই বরঞ্চ সম্মান বাড়ে–আর এটার প্রমাণ মেলে রাজধানীসহ সারাদেশের লোকাল বাসে যাতায়াতের সময়।
তো, মাল শব্দটা বিশেষ করে তরুণ প্রজন্মের কেন বলা উচিত না এটা নিয়ে ভাবি ; এর ছোট্ট একটা উদাহরণ দেই – আপনি নিজেকে মুক্তিযুদ্ধের প্রজন্ম বলে দাবি করছেন আর নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বলে দাবি করছেন- লাল-সবুজ পতাকায় মাথা =-কপাল মুড়িয়ে রাখছেন। লাল-সবুজ পোশাক পরছেন।
গান লিখছেন, কবিতা লিখছেন। আবার আপনি আপনার ইচ্ছামতো যখন যাকে খুশি মাল বলে গালি দিচ্ছেন- আমি বলছি, আজকের পর থেকে নিজেকে মুক্তিযুদ্ধের প্রজন্ম বলে দাবি করলে এটা আর কখখোনো করবেন না।
হ্যাঁ কোন নারীকে মাল বলে গালি দেবেন না। কেন দেবেন না- তার উত্তরের স্বপক্ষে বাস্তব প্রমাণ আপনার হাতের কাছেই আছে।
আপনি কষ্ট করে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরের বর্তমান কার্যালয়ে যাবেন। সেখানে জাদুঘর ঘুরে দেখার সময় দেখবেন পাকিস্তানি হায়েনাদের হাতে, তাদের সাগরেদদের হাতে লেখা চিঠি – সেখানে স্পষ্ট করে লেখা আছে আরো কিছু গনিমতের মাল পাঠাইও।
আপনি কোন পাকিস্তানির বাচ্চা যে আপনার নারীকে মাল বলে গাল দিতে বুকের ভিতর একটু কাঁপেনা। যে নারী কিনা আপনার নিজের মা। যে নারী না থাকলে আজ আপনি মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মাতেনই না। কই নারীরাতো তার বাপের জাত পুরুষ এই ধরণের কোন অশ্লীল গালি কখনো দেয় না!
এবার আসি ফেসবুক স্ট্যাটাসে দেওয়া নজরুলের বক্তব্যে , তার ভাষ্য অনুযায়ী মাল হচ্ছে – খুব মাধুর্য্য পূর্ণ ইংরেজি শব্দ। নজরুল হয়ত অনেক জ্ঞানী ইংলিশ ম্যান তাই তিনি আমার মতো নারীদের এই শব্দ উচ্চারণ করে সম্মান দিতে চান তবে আমি তা চাইনা।
কারণ, আমার দেশে এখনো প্রতিদিন নারী ধর্ষনের শিকার হয়। আর এটা হয় নারী মাল, পণ্য এই চিন্তা থেকেই।
আমি যাকে ধর্ষণ করছি সেই আমারই মতো একজন পূর্ণাঙ্গ মানুষ এই বোধ যদি কোন পুরুষের থাকত তাহলে বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও ধর্ষন বলতে কিছুই থাকত না। নজরুলকে বলি আপনার মেধাটা সেখানে খাটান যেখান থেকে আপনি যেসব নারীরা বিবাহ বহির্ভূত যৌনকর্মে লিপ্ত হলে তাদের আপনার মতো উচ্চ শিক্ষিত ইংলিশম্যানরা বেশ্যা বলে গালি দেন , সেই আপনারাই যেসব পুরুষরা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় তাদের কি ভাষায় ডাকবেন!
Also See:

0 Comment "কোন নারীকে মাল বলে গালি দেবেন না, কেন দেবেন না জেনে নিন…"
Post a Comment